১৪ ডিসেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের পথসভায় অংশ নেওয়া সেই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজেস্ব প্রতিনিধি: সাতক্ষীরায়  বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ ক্বারি মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন ওই এএসআই। এ সময় তিনি ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।পুলিশ জানায়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারত্ব ও শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে তিনি ওই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।উল্লেখ্য, এর আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক পুলিশ সদস্য জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় গান পরিবেশন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

১০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

১২

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

১৩

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

১৪

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

১৫

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১৬

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১৭

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১৮

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৯

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

২০