Bntv245487
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

আবিদুর রহমান আলিফ 

মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও আবাসিক হলের আশপাশের ঝোপ-ঝাড় নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।৩১ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আবাসিক হলসমূহে চলমান মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি ও হলগুলোর সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’তিনি বলেন, আবাসিক হলগুলোর প্রভোস্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক কক্ষ পরিদর্শন করে কোথাও পানি জমে আছে কি না কিংবা মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।উপাচার্য আরও বলেন, কোনো শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হল প্রশাসনকে অবহিত করতে হবে। একইভাবে কোনো কর্মকর্তা বা কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হলে রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরও সচেতন থাকার আহ্বান জানান উপাচার্য। বিশেষ করে ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশে যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

১০

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

১১

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১২

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন 

১৪

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন বটিয়াঘাটা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের উদ্বোধন

১৫

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

১৬

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

১৭

খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন, জেলা প্রশাসক

১৮

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৯

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

২০