Admin
২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুন করে বিপ্লবের চেতনা দমন করা যায় না : জামায়াত আমির

নিজেস্ব প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, যারা হাদিদের শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদিরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাতেন।তিনি আরও বলেন, এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে আর দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।তিনি উল্লেখ করেন, হাদি আজীবন ন্যায়বিচারের কথা বলেছেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন।জামায়াত আমির বলেন, যারা বিপ্লবী, তাদের হত্যা করে চেতনাকে হত্যা করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়। হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান। এ ক্ষেত্রে ব্যর্থ হলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০