Admin
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘খুদে মেসি’ সেই সোহান চান তারেক রহমানের সাক্ষাৎ

বিএনটিভি ২৪ স্টাফ রিপোর্টার  :

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ৬ বছরের ফুটবল প্রতিভা সোহান আবারও আলোচনায়। এবার তার বড় আকাঙ্ক্ষা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ। পাঁচআনি গ্রামের এই খুদে ফুটবলার সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ছুটিতে বাড়ি এসেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে তার ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করেন।

খুদে ফুটবলার সোহান বলেন, ‘আমি তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাই। আপনারা আমাকে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিন।’ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং ফুটবল নৈপুণ্যের মাধ্যমে দেশের মানুষের মন জয় করা সোহান এখন জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে। ইতোমধ্যে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করে সে বিকেএসপির নিয়মিত অনুশীলনে যুক্ত থাকার জন্য আগামী ৩ জানুয়ারি আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা জানিয়েছে।

ফুটবলার সোহানের বাবা মো. সোহেল বলেন, ‘আমাদের পরিবার অনেক খুশি যে জাতীয় পর্যায়ে আমার ছেলে আজ প্রাপ্তির মুখে আছে। ১৮ ডিসেম্বর থেকে ও ছুটিতে বাড়িতে আছে। আগামী ৩ জানুয়ারি আবার বিকেএসপিতে যোগ দেবে। আমি চাই তার প্রতিভা দেশের জন্য কাজে লাগুক।’
তিনি আরও বলেন, ‘এ বয়সে তার এত স্বপ্ন থাকা খুব স্বাভাবিক তবুও ওর এই দৃঢ় মানসিকতায় আমি গর্বিত। দেশের প্রতি ভালো কিছু করতে পারলে এটাই আমাদের সুখ।’

ফুটবলপ্রেমীরা ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক আলোচিত সংবাদ ছড়ায়। ঠিক এই সময়েই ‘মেসি খ্যাত’ খুদে ফুটবল প্রতিভা সোহানের মধ্য থেকে একটি আকাঙ্ক্ষা জন্মে সে তারেক রহমানকে দেখতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা মনে করেন, এমন প্রতিভাধর শিশুর কাছে দেশপ্রেম, বড় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা একেবারেই স্বাভাবিক এবং সমাজের স্বীকৃতির একটি অংশ।

সোহানের ফুটবল প্রতিভা প্রথম আলোচনায় আসে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে যেখানে সে বল নিয়ন্ত্রণ, ড্রিবল করার দক্ষতা প্রদর্শন করেছিল। পরে বিষয়টি নজরে আসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তখন তিনি সোহানের পড়াশোনা ও সকল দায়-দায়িত্ব নেন তিনি। এ ধারাবাহিকতায় তাকে ক্রীড়া উপদেষ্টা বিকেএসপি স্কলারশিপ দিয়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। বিকেএসপির মাঠে সে সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক অনুশীলন সম্পন্ন করেছে।

বিকেএসপি কর্তৃপক্ষ ইতোমধ্যেই তার জন্য হোস্টেল ও কোচের তত্ত্বাবধানের ব্যবস্থা করেছে। যাতে সে পূর্ণ মনোযোগে খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, ‘আমরা প্রতিভাধর শিশুদের পাশে দাঁড়াতে বিশ্বাস করি। সোহানের মতো শিশুর প্রতিভা শুধু দেশের নয় মতলবেরও গর্ব। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।’

মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামিম খান বলেন করেন, ‘এমন প্রতিভাকে যদি সময়মতো সুযোগ দেওয়া হয়, সে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশকে নাম উজ্জ্বল করতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০