২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল ও ডেন্টালে ভর্তির তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ঘোষণা

নিজেস্ব প্রতিনিধি:২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১০ জানুয়ারি থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।রোববার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, অনিবার্য কারণবশত ভর্তি প্রক্রিয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০-১৮ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে ভর্তি হওয়া যাবে। এর আগে এই সময়সীমা ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল।নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নিচের মূল কাগজপত্র ও সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।

* ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের (রেজাল্ট শিট) কপি।

* এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

* এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল সনদপত্র।

* সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত প্রশংসাপত্র।

* নাগরিকত্বের সনদপত্র (সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত)।

* সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

* কোটাভুক্ত ও পার্বত্য জেলা বা উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ ও জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

মেধাতালিকা ও আসন সংখ্যাগত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার মেধাতালিকা তৈরি করা হয়েছে। ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির নম্বর যোগ করে এই স্কোর নির্ধারিত হয়। এই স্কোরের ভিত্তিতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৫৪০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।মাইগ্রেশন নীতিমালাভর্তি সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থী চাইলে কলেজ পরিবর্তনের জন্য (মাইগ্রেশন) অনলাইনে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, একজন শিক্ষার্থী বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

১০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

১২

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

১৩

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

১৪

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

১৫

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১৬

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১৭

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১৮

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৯

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

২০