Admin
৬ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :বাগেরহাট–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল মোল্লাহাটে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।০৬ জানুয়ারী (মঙ্গলবার), দুপুর ১.০০ টাবাগেরহাটের মোল্লাহাট উপজেলার খাদ্যগুদাম মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা তাওহীদ শিকদার, রাজীব আহম্মেদ চৌধুরী, ১নং উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী শিমুল, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, যুবদল নেতা বিএম মোস্তাফিজুর রহমান, মোঃ রাসেল খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: হুসাইন শিকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মো: ইব্রাহিম তালুকদার, উপজেলা মহিলাদল নেত্রী নিলুফা ইয়াছমিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আসাদুজ্জামান পলাশসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু কপিল কৃষ্ণ মন্ডল বলেন,দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি প্রার্থীকে জয়ী করতে একসাথে কাজ করতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।সভাপতির বক্তব্যে চৌধুরী সেলিম আহম্মেদ বলেন,প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০