Admin
২৫ জানুয়ারী ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুর ৬নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

নিজেস্ব প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৬নং ওয়ার্ডের কবির বটতলা, রনি ভিলা, বাংলার মোড়, নতুন রাস্তা, সাহাপাড়া, সবুজ সংঘ,  পাবলা মধ্যপাড়া, মোল্লার মোড় ,বাবলা উত্তর কারিকার পাড়া, দক্ষিণ কারিগর পাড়ায়  গণসংযোগ , পথসভা ও প্রচার মিছিল করেন।রবিবার (২৫ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।  পথসভায় আব্দুল আউয়াল বলেন আমরা দেশকে ভালোবাসি। আমাদের সাথে আল্লাহ রয়েছেন। ইসলামের প্রেমিকেরা রয়েছেন, দেশপ্রেমিকেরা রয়েছেন। সারাদেশের সব শ্রেণির মানুষ এখন ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।’তিনি আরো বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে একা নয়। দেশের সম্মানিত ওলামা-একরামগণ সবাই আমাদের সাথে আছে। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরীয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলমানদের জীবনের চেয়ে প্রিয় ইসলাম। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, মোঃ নাজিম হাওলাদার নাইম ,মোঃ আমজাদ হোসেন বন্দ, মোঃ মাহমুদুর রহমান, মোঃ লাবলু তালুকদার, মোঃ রবিউল ইসলাম রবি , মোঃ জাকির হোসেন, মোঃ আবু সালেহ।এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা মহাসিন হাওলাদার, ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০