Admin
২৫ জানুয়ারী ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় যুবদলের জরুরি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :খুলনার দিঘলিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক জরুরি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) আগামী দিনের নির্বাচনী কার্যক্রম জোরদার ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম এবং উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস।সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, বারাকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলীম বিশ্বাসসহ সদর ইউনিয়ন ও ১নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তারা।ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০