Admin
২৬ জানুয়ারী ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে এবি পার্টির জনসংযোগ ও লিফলেট বিতরণ

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মোল্লাহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দলটির নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা দলীয় রাজনৈতিক দর্শন, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম (এফসিএ)-কে ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।জনসংযোগকালে উপস্থিত ছিলেন এবি পার্টির মোল্লাহাট উপজেলা আহ্বায়ক রাজিব ফরাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির ফরায়েজী, সদস্য সচিব মোঃ নাছির শেখ, যুগ্ম সদস্য সচিব মোঃ জসিমউদ্দীন, সদস্য মোঃ শওকত মোল্লা, মোঃ মাসুম সরদার, মোঃ মুকুল চৌধুরীসহ ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার নেতৃবৃন্দ।এসময় এবি পার্টির বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম নিজেও জনসংযোগে অংশ নেন এবং লিফলেট বিতরণ করেন। মোল্লাহাটে এক পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, “সমৃদ্ধ ও বৈষম্যহীন বাগেরহাট-১ গড়ার অঙ্গীকার নিয়ে ১২ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৈষম্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সামাজিক সুবিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টিকে সমর্থন দিন।”জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে বলে দলীয় নেতারা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০