Admin
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসে শ্রমিক মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: ডা. শফিকুর রহমান

নিজেস্ব প্রতিনিধি:জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, প্রবাসে কোনো শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয় উদ্যোগে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে এবং নিহতের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে। তিনি বলেন, ‘কেউ প্রবাসে গিয়ে মারা গেলে তার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। কোনো টেলাটেলি চলবে না।’শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।তিনি বলেন, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে পর্যায়ক্রমে সরাসরি ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি তিনি বলেন, জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।এর আগে সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমীর। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে এবং বিচার কখনো টাকার কাছে বিক্রি হবে না। তিনি বলেন, বাংলাদেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না এবং সবাই ন্যায়বিচার পাবে।তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে কেউ যেন চরিত্রহননের রাজনীতি করতে না পারে, সেই ধরনের বাংলাদেশ জামায়াত চায় না। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়–ব্যয়ের হিসাব দিতে হবে বলেও জানান তিনি।শফিকুর রহমান বলেন, রাজনীতি জামায়াতের কাছে পেশা নয়, এটি দায়িত্ব। তিনি বলেন, রাজনীতি যাদের পেশা তারা দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়ায়। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে এবং ব্যবসায়ীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০