Admin
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর অগ্নিবীণার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কবি ও শিল্পীদের মিলন মেলায় পরিনত হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন, নজরুল অভিজ্ঞদের আলোচনা, কবিদের কবিতা পাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি-২৬) বিকেলে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়। আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তত্ত্বে-তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম সকল অনাচারের বিরুদ্ধে সব সময়ই বিরাজমান। নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ শুরু করেছে। নজরুল চেতনাকে আরো ছড়িয়ে দিতে বেশি বেশি নজরুল চর্চা করতে হবে।প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের উপদেষ্টা বর্ষীয়ান সংগীত গুণী ওস্তাদ শরীফ শাহ দেওয়ান আল মেহদী, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব উপদেষ্টা আব্দুল খালেক, উপদেষ্টা বরেণ্য গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, গীতিকার নাঈম নাজমুল, সাবেক অধ্যক্ষ ছাড়াকার শচীন্দ্রনাথ গাইন।আরো বক্তব্য দেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সহসভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, সহসভাপতি এ্যাডভোকেট আফরোজা বেগম, সহসভাপতি প্রধান শিক্ষক এসএম জিল্লুর রহমান, সাহিত্য বিভাগের আহবায়ক কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, সদস্যসচিব অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম প্রমুখ। পরে সংগীত কবিতা পাঠ ও নৃত্যানুষ্ঠান উপস্থাপন করা হয়। অংশ নেন কুতুব উদ্দিন বিশ্বাস, নাসিমা ফেরদৌসী, শেখ শাহারিয়ার সোহেল, রাশিদা আক্তার লিলি, কবি ও শিক্ষক রেবেকা টপি, অধ্যাপক ভদ্রাবতি বিশ্বাস, অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি এমদাদুল হক বকুল, মনিরুল ইসলাম, শরীফ হোসেন ধীমান, নাট্য শিল্পী ইলিয়াস শরীফ, আমিনুল ইসলাম লাভলু, আব্দুস সাত্তার, সানজিদা ফেরদৌসী, আবু রায়হান, রকি মাহমুদ, আহমেদ মেহবুব ফারুক, সঞ্জয় নন্দী, খন্দকার তুষরা আহমেদ অংকন, সূচনা আক্তার, বাপ্পি প্রমুখ। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক আখতারুজ্জামান শিকদার, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, সমাজ কল্যান সম্পাদক আবিদুর রহমান মিলন, প্রচার সম্পাদক গোলাম মেস্তাফা, নির্বাহী সদস্য আব্দুস সামাদ খোকন প্রমুখ। বিশিষ্ট কবি, শিল্পী ও গুণিজনদের উপস্থিতিতে অগ্নিবীণার প্রতিষ্ঠাবার্ষিকী মিলন মেলায় পরিনত হয়।

ছবিঃ
০৭/০২/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০