bntv24
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ৯ দেশের

নিজেস্ব প্রতিনিদি মাহিয়া আক্তার :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে শান্তি বোর্ডের প্রথম বৈঠক। প্রথম বৈঠকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়টি সদস্য দেশ। পাশাপাশি পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা মোতায়েনের জন্য সম্মত হয়েছে। খবর আল জাজিরার।বৃহস্পতিবার বোর্ডের সভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোর্ড অব পিসে’ ১০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, যদিও তিনি এই অর্থ কী কাজে ব্যবহার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি।ট্রাম্প বলেন, কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিক ডাউন পেমেন্ট সংগ্রহ করেছে।তিনি জানান, ‘প্রতিটি ডলার ব্যয় করা হবে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য। শান্তি বোর্ড দেখিয়ে দিচ্ছে কীভাবে একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা যেতে পারে।’ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্নির্মাণের জন্য প্রয়োজন আনুমানিক ৭০ বিলিয়ন ডলার। প্রতিশ্রুতিবদ্ধ তহবিল এর একটি ভগ্নাংশ মাত্র।ইতোমধ্যে, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা গাজায় ইসরাইলের যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ। মিশর এবং জর্ডান পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০