bntv24
২১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:প্রধানমন্ত্রী  তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুর ১২টার দিকে এ সাক্ষাত হয়।এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সাক্ষাতে তারা একে অপরের খোঁজ-খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন।এর আগে আজ সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০