bntv24
২৬ মার্চ ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কোনো প্রকার জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ পাচ্ছেন। তবে এই সুযোগ গ্রহণ করতে হবে আগামী ১৮ এপ্রিলের মধ্যে।বুধবার (২৫ মার্চ) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।দূতাবাস জানায়, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে কিন্তু বিশেষ কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের ১৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে সরাসরি এয়ারপোর্টে গিয়ে টিকিট দেখিয়ে দেশ ত্যাগ করা যাবে। এর জন্য আলাদা করে ভিসার মেয়াদ বাড়ানো বা কোনো জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত এই সময়ের (১৮ এপ্রিল) মধ্যে যদি কোনো প্রবাসী দেশ ত্যাগ না করেন, তবে তাকে পরবর্তীতে গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হতে হতে পারে। বিশেষ করে জরিমানা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নিতে পারে সৌদি প্রশাসন।এমতাবস্থায়, মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসাধারী বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে সৌদি আরব ত্যাগের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০