bntv24
২৮ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার

মোঃরনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ ফাতেমা আক্তার মিতু (৩২) মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম, এস আই ইব্রাহিম শেখ, এস আই হায়াতুর ও এ এস আই ইনসান সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ থানা এলাকার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে আটক করে। পরে তার বাড়ির রান্না ঘর থেকে মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে মোট ১১ পেকেটে ২০ কেজি গাজা উদ্ধার করেন।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০