bntv24
৩ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে পুলিশকে আহত করে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে আদালতের রায়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে ‘মব’ সৃষ্টি করে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। এই হামলায় এক উপ-পুলিশ পরিদর্শকসহ (এসআই) ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (০১ এপ্রিল-২৬) গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। আসামিকে আটক করে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে আসার সময় তাঁর ভাই আল-আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেন যে, ‘পুলিশ তাঁর ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে’। এই মিথ্যা খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়।উত্তেজিত জনতা ও আসামির স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহকে রক্তাক্ত জখম করে এবং হ্যান্ডক্যাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে দুজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাবিবুল্লাহ নামে এক পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।ঘটনার পর বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে হিজলডাঙ্গা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০