bntv24
১০ এপ্রিল ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘বোকামি’ হবে। তিনি অভিযোগ করেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে লেবাননে হামলা অব্যাহত রাখছেন, যা কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করছেবৃহস্পতিবার (০৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার গতি ত্বরান্বিত হতে পারে। এ যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী সংঘাত দীর্ঘায়িত করতে চান।যুক্তরাষ্ট্রের প্রতি বার্তায় তিনি বলেন, “নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিলে সেটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, তবে আমরা মনে করি এটি বোকামি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একই ধরনের মন্তব্য করে ইরানকে সতর্ক করেছিলেন, যাতে তারা লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে না দেয় ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ নিতে পারে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযান কমাতে বলেছেন। একইভাবে ভ্যান্সও বলেছেন, ইসরায়েল লেবাননে তাদের কার্যক্রম কিছুটা সীমিত রাখতে সম্মত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে লেবাননে হামলা কমার কোনো লক্ষণ নেই। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের বোরজ কালাউইয়ে এলাকায় এক হামলায় চার উদ্ধারকর্মী নিহত হন। এছাড়া রাজধানী বৈরুতের জনাহ এলাকায়সেখানে লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এলাকাটিতে বড় দুটি হাসপাতাল ও হাজারো বাসিন্দা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান

আজ থেকে শুরু হচ্ছে কলেজ পর্যায়ে অনলাইন ক্লাস

২১ ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাওয়ার পরিকল্পনা ভ্যান্সের

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

শক্তির প্রদর্শনী ও যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও

“গণভোট মানতেই হবে” স্লোগানে উত্তাল খুলনা: সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ

কেশবপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন

হাসিনাকে প্রত্যর্পণের দাবি ও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

কলারোয়ায় গায়ে কেরোসিন ঢেলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

খুলনায় নিজ দোকানে কুপিয়ে খুন তাঁতি দল নেতাকে

১০

প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্লাবের সঙ্গে আলোচনা, নতুন পরিকল্পনা জানাল বিসিবি

১১

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

১২

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

১৩

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গুরুত্ব পাচ্ছে যে সাত বিষয়

১৪

ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র

১৫

লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম : হুইপ বকুল

১৬

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান

১৭

কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রীর

১৮

দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৯

‎নিসচা’র ডুমুরিয়া উপজেলা শাখার ২০২৬-২৭ মেয়াদে কমিটি গঠন: মহিদুল সভাপতি, বকুল সম্পাদক নির্বাচিত।

২০