১২ এপ্রিল ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

ডেস্ক রিপোর্ট: ইরাকের আইনপ্রণেতারা শনিবার (১১ এপ্রিল) নিজার আমেদিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে ভোটগ্রহণ ও নতুন সরকার গঠন বিলম্বিত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।বাগদাদ থেকে এএফপি জানায়, নির্বাচিত হওয়ার পর আমেদির সামনে ১৫ দিনের মধ্যে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিই এই পদে আসতে পারেন, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই পছন্দ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ অঞ্চলজুড়ে উত্তেজনা তৈরি করেছে এমন এক প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সরকারি আল-ইরাকিয়া টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোট পেয়ে আমেদি শপথ নেন এবং তিনি বিদায়ী প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের স্থলাভিষিক্ত হন।৫৮ বছর বয়সী সাবেক পরিবেশমন্ত্রী আমেদি কুর্দি অঞ্চলের অন্যতম ঐতিহাসিক দল প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তানের দীর্ঘদিনের নেতা।ইরাকে প্রচলিত রাজনৈতিক রীতিতে প্রধানমন্ত্রী হন শিয়া সম্প্রদায়ের কেউ, সংসদের স্পিকার হন সুন্নি এবং তুলনামূলক আনুষ্ঠানিক প্রেসিডেন্টের পদটি কুর্দিদের জন্য বরাদ্দ থাকে।গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক মতবিরোধের কারণে তা দুইবার স্থগিত করা হয়।এদিকে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের রাজনীতিতে হস্তক্ষেপ করে সতর্ক করেছিলেন—যদি মালিকিকে আবার প্রধানমন্ত্রী করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে আর সহায়তা করবে না।এই হুমকিতে ইরাকের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে ইরানঘনিষ্ঠ শিয়া জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ বিপাকে পড়ে, যারা মালিকিকে মনোনয়ন দিয়েছিল।ফেব্রুয়ারিতে মালিকি এএফপিকে বলেন, তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন না, তবে ওয়াশিংটনের উদ্বেগ কমানোর চেষ্টা করবেন।২০০৩ সালে ইরাক আক্রমনের মাধ্যমে দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর থেকে ইরাকের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব উল্লেখযোগ্য। তবে একই সঙ্গে বাগদাদের আরেক প্রধান মিত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৈরী।

সূত্র: বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০