১১ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদার আরফাঙ্গাসিয়া-রামমাঝি রাস্তাটি বেহাল, ভোগান্তিতে দুই ইউনিয়নের মানুষ

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলায় আরফাঙ্গাসিয়া-রামমাঝি থেকে পশ্চিমে তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়নের সংযোগ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় দেড় কিলোমিটার ইটের সোলিংয়ের এই গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হওয়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, রাস্তা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া রোগী ছাড়াও আরফাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফিলফে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তা এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, ইটের সোলিং উঠে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট পুরোপুরি উঠে গিয়ে কাদামাটিতে পরিণত হয়েছে রাস্তা। সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি জমে চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এলাকার বাসিন্দা মেহেদী হাসান পলাশ বলেন, “মাত্র দেড় কিলোমিটার এই রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে।”বারাসাত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকরাম হোসেন বলেন, “রাস্তার একটি অংশ আমার ইউনিয়নের আওতায় পড়ে, প্রায় আধা কিলোমিটার হবে। আগে এই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছিল, কিন্তু কাজটি এখনো বন্ধ রয়েছে। অথচ এটি দুই ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করে।”স্থানীয়দের মতে, রাস্তার এমন বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।এ অবস্থায় এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তারা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সুদৃষ্টি কামনা করে বলেন, তার হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু হবে—এমনটাই তাদের প্রত্যাশা।স্থানীয়দের বিশ্বাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০