bntv24
১৩ এপ্রিল ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন।

Oplus_131072

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী এক (১) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং উপদেষ্টা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ হোসেন সোহাগ।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ। নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন অঙ্গনের অসংখ্য সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন। সভাপতি এডভোকেট খালেদ হোসেন সোহাগ বলেন, “পেশাজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন বলেন, “রাজনীতি ও পেশার সমন্বয়ে একটি ডাইনামিক পেশাজীবী প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা আশাবাদী।” সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ বলেন, “সংস্কার ও পরিবর্তনের স্লোগান সাধারণ প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন সম্ভব নয়। রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবর্তন আনতে পারলেই পেশাজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সে কারণেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।”নবনিযুক্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন এবং তৃণমূল নেতাকর্মী ও সহযোদ্ধাদের দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১০

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১১

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১২

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৩

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৪

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৫

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৬

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৭

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৮

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৯

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

২০