bntv24
২৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকরা মাথায় হাত দিয়েছে। কোন ধরনের পূর্ব ঘোষণা বা বিদ্যুৎ ব্যবহার বাড়ার দৃশ্যমান কারণ ছাড়াই আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিলের অভিযোগ ভুক্ত ভোগী অসংখ্য গ্রাহকদের।স্থানীয় সূত্র মতে, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গত কয়েক মাস ধরে ভৌতিক বিলে নেমে এসেছে মহা দূদশা। সাধারণ ও নিম্নবিত্ত গ্রাহকদের অভিযোগ, পূর্বে যেখানে প্রতিমাসে নিয়মিত বিদ্যুৎ বিল আসতো যে হারে, বর্তমানে সেই একই প্রিমিয়াম কিংবা প্রিপেইড/পোস্টপেইড মিটারে বিল আসছে তার চেয়ে বেশি।একই ধরনের অভিযোগ করেছেন এলাকার গৃহিণীরাও। তাদের মতে,একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, অন্যদিকে জীবন যাত্রার ব্যয়বৃদ্ধির এই সময়ে পল্লী বিদ্যুতের এমন অতিরিক্ত বিল সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ঈদগাঁওর বিভিন্ন পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। গ্রাহকরা সমস্যায় জর্জরিত থাকলে ও জোনাল অফিস থেকে কোন সদুত্তর মিলছেনা বলেও অভিযোগ রয়েছে।ভুক্তভোগী গ্রাহকদের দাবি, মিটার রিডিংয়ে অনিয়ম, মনগড়া বিল তৈরি কিংবা সিস্টেম লসের নামে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে এই অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করা না হলে এবং ভৌতিক বিলের সঠিক তদন্ত করে তা সংশোধন ব্যবস্থা নেওয়া না হলে গ্রাহকরা বিপাকে পড়বেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার শত শত সাধারণ মানুষ তাদের ক্ষোভ ও তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ এই অতিরিক্ত বিল বাণিজ্যের সুষ্ঠু তদন্ত দাবি করেন ঈদগাঁওর ভোক্তভোগী সাধারণ জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০