২৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় তফসিলের আগেই নির্বাচনি হাওয়া, মাঠে সরব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগেই বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। জাতীয় সংসদ নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আলোচনা জোরালো হয়। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগাম প্রচার-প্রচারণায় নেমে পড়ায় তৃণমূল রাজনীতিতে দেখা দিয়েছে নতুন গতি।উপজেলার ছয়টি ইউনিয়নজুড়ে, এমনকি গ্রাম পর্যায়েও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এখন দৃশ্যমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ অবস্থান জানান দিতে মাঠে কাজ শুরু করেছেন। বিএনপি থেকে একাধিক নেতা এবং জামায়াতে ইসলামীর একক প্রার্থীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে হিসাব-নিকাশ।সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন খাকী ইকবাল হোসেন।গ্রিস প্রবাসে অবস্থান করেও দীর্ঘদিন ধরে নিজ এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত এই বিএনপি নেতা স্থানীয়ভাবে বেশ পরিচিত। দলীয় পরিমণ্ডলে তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুর বারী হেলালের ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত, যা তার সম্ভাব্য প্রার্থিতায় আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তি-পর্যায়ের যোগাযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন।জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যাপক স. ম. এনামুল হক। তিনি ২০০২ সালে ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতি ছিলেন এবং বর্তমানে জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইকরাম হোসেন জমাদ্দার। পেশায় তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে উপজেলা যুবদলের বিভিন্ন দায়িত্ব পালন করেন।একই দলের আরেক সম্ভাব্য প্রার্থী এফ. এম. হাবিবুর রহমান। তিনি জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০২৪ সালে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রয়েছেন বিএনপির প্রবীণ নেতা রবিউল হোসেন। তিনি ১৯৮৪ সালে নর্থ খুলনা ডিগ্রি কলেজে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। বর্তমানে তিনি দলের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে রয়েছেন।নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নীরব প্রচারণা শুরু করেছেন। ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময়, এলাকায় ব্যানার-ফেস্টুন টানানো, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। অনেকে ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেও জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন।তেরখাদা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ১২২ জন, নারী ভোটার ৫৩ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।স্থানীয় সচেতন মহল মনে করছে, জনপ্রতিনিধি নির্বাচনে ব্যক্তিগত প্রভাব নয়, বরং জনকল্যাণে কাজ করার মানসিকতা ও সৎ নেতৃত্বই এবার প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।ভোটারদের প্রত্যাশা—উপজেলাকে জবাবদিহিমূলক প্রশাসনে রূপান্তর, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা, কৃষক-শ্রমিক ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম এমন প্রার্থীই যেন নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০