bntv24
২৬ এপ্রিল ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বকুল-হেলাল

নিজস্ব প্রতিবেদক:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। মনোনীতরা হলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত ১৬ এপ্রিল ২০২৬ জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১৯(১)(খ) ধারা অনুযায়ী স্পিকার এই দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন।জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সিন্ডিকেট সদস্য মনোনয়নের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, নীতিনির্ধারণী এই ফোরামে অভিজ্ঞ জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তি খুকৃবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১০

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১১

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১২

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৩

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৪

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৫

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৬

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৭

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৮

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৯

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

২০