bntv24
১৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত প্রবাসী পরিবার

স্টাফ রিপোর্টার : 
অনাহারে দিন কাটছে সৌদি প্রবাসী মোঃ জহির কাজীর, দ্রুত দেশে ফেরত ও ৫ লাখ ৫০ হাজার টাকা ফেরতের দাবি পরিবারের
চাঁদপুরের হাজীগঞ্জে রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে এক প্রবাসী পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। সৌদি আরবে টিস্যু ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার আশ্বাসে ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরও কাজ না দিয়ে উল্টো আরও ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি টাকা না দিলে প্রবাসীকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী প্রবাসী মোঃ জহির কাজীর স্ত্রী মিতু বেগম (৪০) গত ৩০ এপ্রিল হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তসলিম পাটোয়ারী, আউয়াল পাটোয়ারী, তাদের ছেলে নাহিদ এবং তাজু পাটোয়ারীসহ একটি দালাল চক্রকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা জহির কাজীকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরে গত ৬ মার্চ ২০২৬ তারিখে তাকে সৌদি আরবে পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর কোম্পানির কোনো প্রতিনিধি তাকে রিসিভ করতে আসেনি। পরবর্তীতে তাকে একটি রুমে আটকে রাখা হলেও কোনো কাজ দেওয়া হয়নি।
বর্তমানে সৌদি আরবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন মোঃ জহির কাজী। পরিবারের দাবি, তিনি ঠিকমতো খাবারও পাচ্ছেন না এবং অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন কাজ না থাকায় তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন।
ভুক্তভোগীর স্ত্রী মিতু বেগম জানান,
“আমার স্বামীকে বিদেশ পাঠাতে ঘরবাড়ি ও জমি-জমা বিক্রি করেছি। এখন সে বিদেশে না খেয়ে কষ্টে আছে। কাজও পায়নি, আবার উল্টো টাকা চাওয়া হচ্ছে।”
অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এখন আরও ৫০ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে জহির কাজীকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা প্রকাশ্যে বলেছেন—
“আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো লাভ হবে না।”
অনুসন্ধানে জানা গেছে, চক্রটি ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। ওই কার্ডে কোনো বৈধ রিক্রুটিং এজেন্সির নাম নেই। সেখানে শুধু “লাইসেন্স নং ০৯৬” এবং পরিচালক হিসেবে “মোঃ মোবারক” নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জুবাইদা রহমান বলেন,
“অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। পরিবারের দাবি, মোঃ জহির কাজীকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং দালাল চক্রের মাধ্যমে নেওয়া সম্পূর্ণ ৫ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে হবে।
পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আকুল আবেদন জানিয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, সরকারের আন্তরিক হস্তক্ষেপের মাধ্যমে একজন অসহায় প্রবাসীর জীবন রক্ষা পাবে এবং প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও পরিবারটি প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহযোগিতা কামনা করেছে, যাতে দ্রুত জহির কাজীকে দেশে ফিরিয়ে এনে তার পরিবারকে এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া যায় এবং প্রতারণার মাধ্যমে নেওয়া ৫ লাখ ৫০ হাজার টাকা দ্রুত ফেরত নিশ্চিত করা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০