bntv24
১৪ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা তথ্য অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে মাগুরার সাংবাদিক সমাজ, সরকারের উন্নয়ন প্রচার কার্যক্রমে ডাকা হয়নি সকল সাংবাদিক

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচিগুলোর প্রচারের লক্ষ্যে মাগুরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরা হয়।তবে সরকারের এসব গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের প্রচার নিয়ে জেলার সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, জেলার কর্মরত সকল গণমাধ্যমকর্মীকে যথাযথভাবে অবহিত না করে জেলা তথ্য অফিস সীমিত পরিসরে এবং অনেকটা গোপনীয়তার সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং সম্পন্ন করেছে।সাংবাদিকদের অভিযোগ, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম গণমাধ্যম হলেও জেলা তথ্য অফিস সেই দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব দেখিয়েছে। গুটিকয়েক সংবাদকর্মীকে আমন্ত্রণ জানিয়ে অধিকাংশ সাংবাদিককে এড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে,এটি কি দায়িত্বে অবহেলা, নাকি কোনো বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত?সচেতন মহল মনে করছে, সরকারের ইতিবাচক ও জনবান্ধব কর্মসূচিগুলোর সঠিক প্রচার নিশ্চিত করতে হলে জেলার সকল সাংবাদিককে সমানভাবে সম্পৃক্ত করা জরুরি। অন্যথায় সরকারের গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছাতে ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়।বঞ্চিত সাংবাদিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেছেন, ভবিষ্যতে যেন কোনো সরকারি প্রচার কার্যক্রমে এমন বৈষম্যমূলক আচরণ না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।এ বিষয়ে বক্তব্য জানার জন্য জেলা তথ্য অফিসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০