২২ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় কোরবানির পশুর ছড়াছড়ি, সরগরম ইখড়ি হাট

নিজস্ব প্রতিবেক:খুলনার তেরখাদা উপজেলায় ঈদুল আজহা ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। উপজেলার খামারগুলোতে এখন গরু, ছাগল ও ভেড়ার সমারোহ। খামারিদের ব্যস্ততা আর ক্রেতাদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে এলাকার ঐতিহ্যবাহী ইখড়ি পশুর হাট।উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর তেরখাদায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১২ হাজার ৫৮৫টি পশু। এর মধ্যে ৪ হাজার ৮৭৯টি গরু, ৭ হাজার ৪২৬টি ছাগল এবং ২৮০টি ভেড়া ও অন্যান্য পশু রয়েছে। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ৯ হাজার ১৫৭টি। ফলে স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু অন্য এলাকাতেও সরবরাহ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঈদ সামনে রেখে প্রতি শুক্রবার বসা ইখড়ি গরু-ছাগলের হাটে এখন বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে ট্রাক, পিকআপ ও নসিমনে করে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের দাবি, খুলনা অঞ্চলের অন্যতম বড় পশুর হাট হিসেবে ইখড়ির সুনাম রয়েছে বহুদিন ধরে।ইখড়ি গরু-ছাগলের হাটের ইজারাদার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিল্টন হোসেন মুন্সী বলেন, “ঈদকে সামনে রেখে হাটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুর জন্য আলাদা জায়গা, পানির ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য আগামী সোমবার বিশেষ হাটও বসবে।”উপজেলার কাটেঙ্গা গ্রামের খামারি রসূল মোল্লা বলেন, “সারা বছর যত্নে পালন করা একটি গরু এক লাখ ৪৭ হাজার টাকায় বিক্রি করেছি। বাজারে দেশি গরুর চাহিদা অনেক ভালো।”পশু ব্যবসায়ী শাহিদুল তরফদার জানান, ঈদের সময় বেচাকেনা কয়েকগুণ বেড়ে যায়। তিনি বিভিন্ন গ্রাম থেকে পশু সংগ্রহ করে বিভিন্ন হাটে বিক্রি করেন। তাঁর মতে, এ অঞ্চলে সবচেয়ে বেশি কেনাবেচা হয় ইখড়ি হাটে।
ক্রেতা খান সিরাজুল ইসলাম বলেন, “কয়েকটি হাট ঘুরে অবশেষে পছন্দের একটি দেশি গরু কিনেছি। এবার ভালো মানের পশুর সরবরাহ বেশি।”তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার বলেন, “কোরবানির পশু সুস্থ রাখতে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। রোগ প্রতিরোধেও সার্বক্ষণিক নজরদারি রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্‌মিনা সুলতানা নীলা বলেন, “পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করছে। পাশাপাশি কোরবানির পর চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০