মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ওমর ফারুক রাব্বি (৩২)। তিনি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার ইব্রাহিম শেখের ছেলে।শনিবার, ২৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা ঘের পানিতে মরদেহ ভাসতে দেখে ৯-এ কল দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “মরদেহের বুকে ও পেটে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ, সময় এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক রাব্বি পেশায় মৎস্যচাষের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল না।নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন