২৩ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় সংবাদ প্রকাশে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকি- থানায় জিডি.

মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনার দিঘলিয়া উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক পেশাদার সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি এবং মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকির কথা উল্লেখ করে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরী জিডি আবেদন করেছেন ওই সাংবাদিক।জিডি আবেদন সূত্রে জানা গেছে, অভিযোগকারী সাংবাদিক দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করে আসছেন।অভিযোগে বলা হয়, সর্বশেষ একটি সংবাদ প্রকাশের পর ২১ মে ২০২৬ দুপুর আড়াইটার দিকে তিনি নিজ বাড়িতে অবস্থানকালে দেখতে পান, একই এলাকার বাসিন্দা মো. আকিব হোসেন ২৪ তার “Md Akib Hossain” নামের ফেসবুক আইডি থেকে তার নাম উল্লেখ করে পেশাগত ও পারিবারিক বিষয় নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট দিয়েছেন। ওই পোস্টে সাংবাদিকের পেশাগত সুনাম ক্ষুণ্ন এবং পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সাংবাদিকের দাবি, ওই পোস্টের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। শুধু ফেসবুক পোস্টই নয়, একই দিন রাত ২টা ১৭ মিনিটে এবং রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত দুটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত নম্বরে ফোন করে সংবাদ প্রকাশের জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। হুমকিদাতারা সংবাদ প্রত্যাহার করে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন বলে অভিযোগে বলা হয়।এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ওই সাংবাদিক। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনগত সুরক্ষার স্বার্থে তিনি শুক্রবার ২২ মে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরীভুক্ত করার জন্য আবেদন জানান। জিডিতে তিনি ফেসবুক আইডি, ফোন নম্বর ও স্ক্রিনশটসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংযুক্ত করেছেন।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করেছি। জিডি নম্বর দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি তথ্য জানার অধিকার ও গণতন্ত্রের ওপরও হস্তক্ষেপ। এমন ঘটনা রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০