bntv24
১৩ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ৪

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে থানা পুলিশের একটি চৌকস মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়েছে।গতকাল ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটে ভোলাহাট থানাধীন কলেজ মোড়ের পাশে ভোলাহাট-রহনপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়।আটককৃতরা হলেন:১. মোঃ শুভ (২৮), পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- কলেজ মোড় সন্ন্যাসী তলা, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।২. মোঃ মোস্তাকিম (২৮), পিতা- মৃত মানারুল ইসলাম, গ্রাম- নামো টিকরী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
৩. মোঃ ছারোয়ার জাহান (২৯), পিতা- সোদরুল ইসলাম, গ্রাম- টিকরী বাজার, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
৪. মোঃ ইব্রাহিম খলিল (১৭), পিতা- মোঃ ইসলাম, গ্রাম- নামো টিকরী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারিক-এর দূরদর্শী নেতৃত্বে থানাধীন একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম ও সঙ্গীয় ফোর্স।অভিযান চলাকালীন সময় কলেজ মোড়ের পাশে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪) তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গাড়িতে থাকা চার আরোহীকে আটক করে গাড়িটি জব্দ করা হয়।আটককৃত আসামিদের মাদকদ্রব্যসহ ভোলাহাট থানায় নিয়ে আসা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন: মহিলা পরিষদ

কক্সবাজার পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না : ক্রিকেটার নাঈম হাসান

মাদকাসক্ত পিতার আছাড়ে মৃত্যু হলো ২ মাসের শিশুর

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শেখ কাবা (৩৪) গ্রেফতার

১২

সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা : প্রধানমন্ত্রী

১৩

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মধু আহরণ, ১১ মৌয়াল আটক

১৪

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ৪

১৬

ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে – এমপি ইনজিনিয়ার এনামুল হক 

১৭

মণিরামপুর সাহিত্য পরিষদের ৯৮ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১৮

তেরখাদায় এমপি হেলালের আহ্বান: কৃষি,বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়েই গড়বে আগামীর বাংলাদেশ

১৯

প্রাথমিকে সংগীত,নাট্যকলা,চারুকলা চালুর সিদ্ধান্ত বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন- জাতীয় শিক্ষক ফোরাম

২০