bntv24
১৩ জুন ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

ডেস্ক :

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হয়। চলে বিকাল ৬টা পর্যন্ত। এ সময় গ্রেনেড বাবুর সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়। তার বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে না পুলিশ।খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জানান, সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিকালে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জনি নামের একজনকে আটক করা হয়েছে। বাকি তথ্য পরে জানানো হবে।রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর তৈরি সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির বিরুদ্ধে নগরীতে একাধিক হত্যাকাণ্ড, মাদক বিক্রি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। খুলনা সদর থানা পুলিশের সন্ত্রাসী তালিকায় বাবুর নাম রয়েছে এক নম্বরে। ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখল নেওয়ার অভিযোগ রয়েছে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে। সংগঠনটির সদস্য না হয়েও কিছু দিন আগে নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণা করেন জনি।খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিক তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।অভিযানে অংশ নেওয়া যৌথবাহিনীর একটি সূত্র জানায়, গ্রেনেড বাবুর ভাই মাহামুদুন চৌধুরী জনিকে ছাড়াতে বিকাল থেকেই রাজনৈতিক তদবির চলছে। বিষয়টি নিয়ে বিব্রত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে এবিষয়ে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন: মহিলা পরিষদ

কক্সবাজার পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না : ক্রিকেটার নাঈম হাসান

মাদকাসক্ত পিতার আছাড়ে মৃত্যু হলো ২ মাসের শিশুর

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শেখ কাবা (৩৪) গ্রেফতার

১২

সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা : প্রধানমন্ত্রী

১৩

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মধু আহরণ, ১১ মৌয়াল আটক

১৪

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ৪

১৬

ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে – এমপি ইনজিনিয়ার এনামুল হক 

১৭

মণিরামপুর সাহিত্য পরিষদের ৯৮ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১৮

তেরখাদায় এমপি হেলালের আহ্বান: কৃষি,বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়েই গড়বে আগামীর বাংলাদেশ

১৯

প্রাথমিকে সংগীত,নাট্যকলা,চারুকলা চালুর সিদ্ধান্ত বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন- জাতীয় শিক্ষক ফোরাম

২০