bntv24
১৩ জুন ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলায় ঘেরের দখল ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।থানা সূত্র ও জিডি থেকে জানা যায়, উপজেলার এগার আমতলা এলাকার বাসিন্দা দীপঙ্কর বালা (৩৮) অভিযোগ করেন, তার কাকা বিশংকর বালার লিজকৃত ঘেরের মেয়াদ শেষ হলেও সেটির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়।জিডিতে তিনি উল্লেখ করেন, বিবাদীরা হলেন— মৃন্ময় ধর (৩৫), চিন্ময় ধর (৪০) এবং চিত্ত ধর (৬৫)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, গত ২ জুন ২০২৬ তারিখ বিকেলে দীপঙ্কর বালা ঘের এলাকায় গেলে বিবাদীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ঘের ছাড়তে অস্বীকৃতি জানায় এবং পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। পরে তিনি নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তেরখাদা থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় তিনি আইনগত সুরক্ষা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন: মহিলা পরিষদ

কক্সবাজার পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না : ক্রিকেটার নাঈম হাসান

মাদকাসক্ত পিতার আছাড়ে মৃত্যু হলো ২ মাসের শিশুর

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শেখ কাবা (৩৪) গ্রেফতার

১২

সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা : প্রধানমন্ত্রী

১৩

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মধু আহরণ, ১১ মৌয়াল আটক

১৪

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ৪

১৬

ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে – এমপি ইনজিনিয়ার এনামুল হক 

১৭

মণিরামপুর সাহিত্য পরিষদের ৯৮ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১৮

তেরখাদায় এমপি হেলালের আহ্বান: কৃষি,বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়েই গড়বে আগামীর বাংলাদেশ

১৯

প্রাথমিকে সংগীত,নাট্যকলা,চারুকলা চালুর সিদ্ধান্ত বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন- জাতীয় শিক্ষক ফোরাম

২০