bntv24
১৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আই ডিয়া প্রদর্শন প্রোগ্রাম প্রতিযোগিতা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম কর্তৃক ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার উদ্যোগ নেয়া উপজেলা প্রশাসন, ঈদগাঁও।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্বাবনী ধারণা প্রদর্শন করা হয়।অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে ছিল আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ রশিদ আহম্মদ কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা।প্রজেক্টের মধ্যে ছিল স্মার্ট স্পিড ব্রেকার, বর্জ্য থেকে বায়ু প্লাস্টিক তৈরি, অঙ্কুরায়ণ, কৃষক বন্ধু এআই প্রভৃতি।উপস্থিত ছিলেন পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, প্রভাষক আপন কান্তি দে, এস, এম, তারিকুল হাসান (তারেক), আশিকুর রহমান, মোঃ আব্দুল খালেক, তপন তালুকদার, বিকাশ কান্তি দে, বেলাল উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল গফুর, রেজাউল করিম, মোঃ শাহ জালাল,ইমরান বাইতুলসহ দায়িত্বশীল শিক্ষকবৃন্দ।বিকেলে প্রতিযোগিতার বিজয়ী দল গুলোকে পুরস্কার বিতরণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহিউদ্দিন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন: মহিলা পরিষদ

কক্সবাজার পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না : ক্রিকেটার নাঈম হাসান

মাদকাসক্ত পিতার আছাড়ে মৃত্যু হলো ২ মাসের শিশুর

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১০

খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শেখ কাবা (৩৪) গ্রেফতার

১১

সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা : প্রধানমন্ত্রী

১২

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মধু আহরণ, ১১ মৌয়াল আটক

১৩

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ৪

১৫

ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে – এমপি ইনজিনিয়ার এনামুল হক 

১৬

মণিরামপুর সাহিত্য পরিষদের ৯৮ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১৭

তেরখাদায় এমপি হেলালের আহ্বান: কৃষি,বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়েই গড়বে আগামীর বাংলাদেশ

১৮

প্রাথমিকে সংগীত,নাট্যকলা,চারুকলা চালুর সিদ্ধান্ত বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন- জাতীয় শিক্ষক ফোরাম

১৯

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

২০