bntv24
১৩ জুন ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালো কক্সবাজারের ঈদগাঁও উপজেলাবাসী। দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছাসিত আর উৎফুল্লতা দেখা গেছে।১৩ জুন (শনিবার) দুপুর একটার দিকে কক্সবাজার হয়ে সড়ক পথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ীবহন ঈদগাঁও এলাকায় পৌঁছেন। প্রধানমন্ত্রী নিজেই ড্রাইভিং করে আস্তে ধীরে চালিয়েছেন গাড়ী। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ীর ভেতর থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান ঈদগাঁওবাসীকে। প্রধানমন্ত্রীর গাড়ীর পেছনে দীর্ঘ লাইন গাড়ীর বহন যেন নজর কাটলো উপস্থিত লোকজনের মাঝে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পযন্ত তিনঘন্টা ব্যাপী মাননীয় প্রধান মন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা,স্বাগত জানাতে অপেক্ষা করেন ঈদগাঁও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও মহিলাদলের ইউনিয়ন,ওয়ার্ড পযার্য়ের দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সাধারণ লোকজন।
গরু বাজারস্থ ঈদগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকেই বাস স্টেশনের ঈদগড় সড়কস্থ পযন্ত মহাসড়কের দুইপাশে অসংখ্য লোকজনের সমাগম ঘটেছে। এই সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা আর স্বাগত জানিয়ে স্ব স্ব ইউনিয়নের পক্ষে ব্যানার ও পেষ্টুন চোখে পড়ে।প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রে তালে তালে মিছিল আর শ্লোগানে মুখরিত করে তুলেছেন রাজপথ।
বিভিন্ন পয়েন্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। এতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজমগীরসহ উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা।
দেখা যায়,কলেজ গেইটস্থ ঈদগাহ রশিদ আহমদ কলেজের অসংখ্য ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা কলেজকে জাতীয় করনের দাবী জানিয়ে মহাসড়কের দুই পাশে অবস্থান করেছেন। উল্লেখ,দীর্ঘবছর পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে ঈদগাঁও উপজেলাবাসীর পাঁচটি দাবী ছিল,ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স নির্মাণ,ফায়ার সার্ভিস স্থাপন,ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কে সরকারীকরন, ১০০ শষ্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল নির্মান ও ঈদগাহ রশিদ আহমদ কলেজকে জাতীয় করণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন: মহিলা পরিষদ

কক্সবাজার পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না : ক্রিকেটার নাঈম হাসান

মাদকাসক্ত পিতার আছাড়ে মৃত্যু হলো ২ মাসের শিশুর

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শেখ কাবা (৩৪) গ্রেফতার

১২

সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা : প্রধানমন্ত্রী

১৩

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মধু আহরণ, ১১ মৌয়াল আটক

১৪

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

ভোলাহাটে ৬৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: আটক ৪

১৬

ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে – এমপি ইনজিনিয়ার এনামুল হক 

১৭

মণিরামপুর সাহিত্য পরিষদের ৯৮ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১৮

তেরখাদায় এমপি হেলালের আহ্বান: কৃষি,বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়েই গড়বে আগামীর বাংলাদেশ

১৯

প্রাথমিকে সংগীত,নাট্যকলা,চারুকলা চালুর সিদ্ধান্ত বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন- জাতীয় শিক্ষক ফোরাম

২০