bntv24
১৪ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিন বছর আগে বাবাকে হারানোর পর থেকে দুই শিশু মায়ের আশ্রয়ে জীবনযাপন করছিল। কিন্তু সম্প্রতি মাদক-সংশ্লিষ্ট অপরাধে তাদের মা গ্রেফতার হয়ে কারাগারে গেলে শিশুদুটি চরম অসহায় অবস্থায় পড়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ওই নারী হলেন শেফালী রানী চৌধুরী। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাহমুদপুর এলাকায় বসবাস করতেন।তার পূর্ণ ঠিকানা অনুযায়ী— বাসা/হোল্ডিং: ব্রিজের পশ্চিম পাশের, গ্রাম/রাস্তা: মাহমুদপুর, ডাকঘর: পত্নীতলা–৬৫৫০, নজিপুর পৌরসভা, পত্নীতলা, নওগাঁ।বাবার মৃত্যুর পর থেকে দুই সন্তান মায়ের সাথেই থাকত। বর্তমানে বড় ছেলে (১২) ও ছোট মেয়ে (৯) মায়ের অনুপস্থিতিতে চরম অসহায় অবস্থায় রয়েছে। স্থানীয় প্রতিবেশীরা তাদের দেখাশোনা করছেন এবং মানবিকভাবে সহায়তা দিয়ে আসছেন।প্রতিবেশীরা জানান, “বাবা তিন বছর আগে মারা গেছেন। এখন মা কারাগারে। শিশুদুটি খুবই অসহায় হয়ে পড়েছে। আমরা যতটুকু পারছি তাদের দেখাশোনা করছি।”পরিবারের সদস্যরা আরও জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে শিশুদের ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক-সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং মামলার কার্যক্রম আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে

সংবিধানের ৭০ ধারা বাতিল আন্দোলন: এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস

রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে সকাল থেকে টানা বৃষ্টি, জনজীবনে স্বস্তি ও ভোগান্তি প্রতিবেদন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচীব বহিষ্কার

আজ বিশ্ব রক্তদাতা দিবস: জরুরি ফোনের অপেক্ষা নয়, রক্তদান হোক নিয়মিত অভ্যাস

ঈদগাঁও উপজেলা ৫ বছর অতিবাহিত হলেও এখনো গড়ে উঠেনি প্রশাসনিক অবকাঠামো

ঈদগাঁওর গ্রামীণ জনপদে বিলুপ্তির পথে ঐতিহ্যের “ফানস়ল্লা”

১০

খুলনায় মসজিদে হামলা , দুজন গুলিবিদ্ধ

১১

কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

১২

খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট

১৩

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১৪

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

১৫

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

১৬

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৭

আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১

১৮

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

১৯

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

২০