নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া “বায়তুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়া” পরিচালনা কমিটি গঠিত হয়েছে।৪ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর মসজিদ মিলনায়তনে পরিচালনা কমিটি ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে হাফেজ জসীমউদ্দীনের কুরআন তেলা ওয়াতেরর মধ্যদিয়ে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিউল আলম আজাদের সভাপতিত্বে মসজিদ পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ আলী, মতোয়াল্লি হাজী নুর আহমদ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।কমিটি বিলুপ্ত ঘোষণার পরে উপস্থিত এলাকার গণ্য মান্য ব্যক্তিসহ সকল মুসল্লিদের পরামর্শ ও সম্মতিক্রমে, এম শফিউল আলম আজাদকে পুণরায় সভাপতি করে সহ-সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মনজুর আলম, সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ ও আলহাজ্ব মৌলানা হোসাইন আলীকে ক্যাশিয়ার করে ১১ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।উক্ত মসজিদ পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা (অব:) বন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী, উক্ত মসজিদের মতোয়াল্লী হাজী নুর আহমদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ মনজুর আলম, আলী আহমদ, মমতাজ আহমদ, আব্দুর রশিদ, মৌলানা হুসাইন আলী, হাফেজ জসীমউদ্দীন, আব্দুস সালাম, নুরুচ্ছফা, নুর আহমদ, আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সোহেল, গিয়াস উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আমানু, আজিজুর রহমান, মোহাম্মদ আলী ইশরাক, আমানুল্লাহ, শাহাবুদ্দিন, মুফিজ উদ্দিন, আজিজুল হক, মোঃ ওমর, মোহাম্মদ ইউনুসসহ গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মুসল্লীগণ। উক্ত পরিচালনা কমিটি গঠন ও আলোচনা শেষে উক্ত মসজিদের ইমাম ও খতিব হাজী মাওলানা হোসাইন আলীর মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন