bntv24
১৫ জুন ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামী আটক

ডেস্ক :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় মা-মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার দিবাগত রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার বিষয়ে আরও তথ্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।এর আগে শনিবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিহত হন। হামলায় গুরুতর আহত হয় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া।পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে মা-মেয়ের মৃত্যু হয় এবং শিশুটি আহত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়া পলাতক ছিলেন।নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তার আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

‘রাইতে ঘুমাতে পারি না, মনে হয় এই বুঝি মাটি চাপা পড়ে মরে গেলাম’-‘ তাবু টানিয়ে থাকতিছি ‘..

চট্টগ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামী আটক

নগরীর আড়ংঘাটা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ

খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

চলতি সপ্তাহেই খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল চালুর সম্ভাবনা

কেশবপুরে কৃষকের পাশে কৃষি বিভাগ, মাঠেই মিলছে সমাধান

সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময়

১০

মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

১১

সংবিধানের ৭০ ধারা বাতিল আন্দোলন: এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস

১২

ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

১৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৪

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর লুনা

১৫

ড্র নিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

১৬

ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা

১৭

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

১৮

রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে

১৯

২০