bntv24
১১ অগাস্ট ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও সেবা সহজলভ্য করতে উপজেলা পর্যায়ের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা ও ডিএমসি পর্যায়ের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং উপজেলা পর্যায়ে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী তিন মাসের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।সভাটি CBM Global Disability Inclusion-এর অংশীদারত্বে এবং Caritas Bangladesh, খুলনা অঞ্চল ও Access Bangladesh Foundation (ABF)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জীবিকার সুযোগগুলো যেন তারা সহজে পায়, সে লক্ষ্যে উপজেলা পর্যায়ে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত সেবাসমূহ দ্রুত বাস্তবায়ন ও নিয়মিত মনিটরিংয়ের বিষয়ে একমত পোষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

খুলনা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত সোনালী ব্যাংক পিএলসির নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন করেন

খুলনা জেলার বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস কে কুপিয়ে জখম করার উপজেলা প্রশাসন মানববন্ধন কর্মসূচি পালিত

কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম

আর্সেনিক এ পরিত্যক্ত টিউবওয়েল বিশুদ্ধ পানির সংকট ২৬ শিক্ষার্থী জলাবদ্ধতার ঝুঁকিতে বিদ্যালয়

মণিরামপুরে অভাব জয় করে জিপিএ ৫ পেয়েছে ছন্দা দেবনাথ রুপা 

ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে চায় এলাকা বাসী, সংসদ সদস্যকে স্মারকলিপি

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ 

১০

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

১১

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাকগোকুল চন্দ্র রায়

১২

কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার

১৩

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

১৪

ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

১৫

মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই

১৬

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন 

১৭

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

১৮

চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

১৯

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

২০