১৪ অগাস্ট ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

Oplus_131072

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং নাগরিকদের মধ্যে সততা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর লক্ষ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় যাত্রা শুরু করেছে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর উপজেলা শাখা। সংগঠনের খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে শেখ ফয়সাল হোসেনকে আহ্বায়ক ও মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় ডুমুরিয়া বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা যুব কমিটির সদস্য শেখ ফয়সাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মো. সুজাত কবির।বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আকুঞ্জী মুস্তাসিন ও সদস্য মো. তারেক শেখ।সভায় কবি তুষার কান্তি দত্ত, মো. তানভীর হোসেন খান, চিকিৎসক দেবানন্দ, আবু জাফর কাজীসহ শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সুজাত কবির বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি অরাজনৈতিক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন। দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব কেবল প্রশাসনের ওপর ছেড়ে না দিয়ে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও নৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।মতবিনিময় সভা শেষে শেখ ফয়সাল হোসেনকে আহ্বায়ক এবং মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে ডা. এস কে নাসির, ডা. মাহবুবুর রহমান, ডা. মেহবুব হাসান সাব্বির, ডা. এস এম তানভীর হাসান, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার রায় ও তাপস দেবনাথের নাম অনুমোদন করা হয়েছে।নবগঠিত উপজেলা শাখার মাধ্যমে ডুমুরিয়ায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সমাজে সততা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার

১

তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

২

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

৩

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

৪

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৫

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৭

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৮

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৯

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

১০

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

১১

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১২

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১৩

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১৪

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৫

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৬

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৭

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৮

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৯

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

২০