bntv24
১৫ জুন ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন। এ সময় নেতৃবৃন্দরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সমর কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিৎ কুমার চন্দ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) আয়েশা খানম। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্,ম আহবায়ক শংকর কুমার দাস,যুগ্ম আহবায়ক রমকৃষ্ণ তালুকদার সবুজ,দেবেশ রায়,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,সমীর চন্দ্র তালুকদার,সজীব রায়,সদস্য শীলা বর্মণ ও অলকা বর্মণ প্রমুখ।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার বলেছেন,আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার রুপরেখা প্রণয়ন করা হয়েছে সেখানে সকল ধর্মের মানুষের সম-অধিকারের কথা বলা হয়েছে। তিনি বলেন,এই জেলায় প্রকৃত কৃষক যারা অকাল বণ্যা ও হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের চিহিৃত করে সরকারের প্রণোদনা যেন সঠিকভাবে কৃষখদের মাঝে বিতরণ করার আহবান জানান।সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত বলেছেন,১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছিল। কাজেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের সমধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি দলের একজন কর্মী হিসেবে সুনামগঞ্জ জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ক্ষদ-নিগোষ্টির কল্যাণে তাদের দল কাজ করবে বলে তিনি সকলের সহযেগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

১০

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১১

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১২

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

১৩

জিয়াউর রহমান দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন- এমপি হেলাল.

১৪

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

১৫

শিরোমণিতে ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি; নিরুত্তাপ প্রশাসন

১৬

ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি

১৭

তেরখাদায় ডা. জুবাইদা রহমানের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ

১৮

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের  মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত 

১৯

তেরখাদায় পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, তাপদাহে ২৪ ঘণ্টার অর্ধেকই বিদ্যুৎহীন

২০