bntv24
১৭ জুন ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড, উন্নয়ন ও মেডিকেল কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য; মৌলভীবাজারের উন্নয়নে নতুন আশার বার্তা

শেখ মোঃ আব্দুল হামিদ
ফ্যামিলি কার্ড কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।এ সময় ১৭ তারিখে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি অংশগ্রহণ করেন।এ সময় বৃষ্টি হওয়ার কারণে মাঠে পানি জমে গেলেও জনসভাস্থলে উপস্থিত জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা ছিল অটুট। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের অংশগ্রহণ ও আগ্রহ কমেনি।
এ সময় তিনি মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বিতরণ করছেন তিনি। এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়, যা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।জনসভায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।বক্তব্যে তিনি স্মরণ করেন মরহুম এম সাইফুর রহমান-এর অবদান। তিনি বলেন, সিলেট অঞ্চলের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাঁর অবদান আজও জনগণের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।তিনি আরও বলেন, মৌলভীবাজারের জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে আধুনিক মেডিকেল কলেজ ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় তিনি উল্লেখ করেন যে, মরহুম এম সাইফুর রহমানের কৃতি সন্তান নাসির রহমান-এর হাত ধরে মৌলভীবাজারের উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জেলার জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে সংসদ সদস্য এম নাসির রহমান বলেন, মৌলভীবাজারের উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অবহেলা করা হবে না।তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যেসব উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি, ইনশাআল্লাহ সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের ন্যায্য অধিকার ও মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের যে দাবি রয়েছে, তা অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।তিনি বলেন, এ দেশ জনগণের দেশ, শান্তি ও সম্প্রীতির দেশ। মৌলভীবাজারকে তিনি চায়ের দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এই জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য শুধু বাংলাদেশের নয়, বিশ্বের মানুষের কাছে পরিচিত ও গর্বের। ভবিষ্যতে মৌলভীবাজারকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিত ও সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যেতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।বক্তব্যের শেষাংশে তিনি একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিভাগে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪ নতুন

ঈদগাঁও বাজারে চলছে রাষ্ট্রীয় রাজস্ব লুটপাটের মহোৎসব

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খুলনায় মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ধামাচাপা দেওয়ায় -এলাকাজুড়ে ক্ষোভ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে তারেক রহমান

মৃ”ত্যুর স”ঙ্গে পাঞ্জা লড়া মেয়েটা দেশবাসীর কাছে দুই হাত তুলে সাহায্যের আবেদন

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

১০

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

১১

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

১২

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

১৩

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

১৪

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

১৫

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

১৬

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

১৭

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১৮

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১৯

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

২০