২১ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪ নতুন

ডেস্ক :খুলনা বিভাগের ১০ জেলায় হামের প্রাদুর্ভাব এখনো অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৪ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২১ জুন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৬ হাজার ৬৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ২১২ জন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ৫ হাজার ৮৯৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। একই সময়ে বিভাগে ২৮ জনের সন্দেহজনক হামজনিত মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাগুরায় সর্বোচ্চ ১৫ জন, খুলনায় ১৪ জন এবং কুষ্টিয়ায় ১২ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহে ৮ জন, যশোরে ৫ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ২ জন এবং সাতক্ষীরায় ১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে বাগেরহাটে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যায় কুষ্টিয়া শীর্ষে অবস্থান করছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৭৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরপর খুলনায় ৯৩৩ জন, মাগুরায় ৮৬৪ জন, যশোরে ৭৮৬ জন, ঝিনাইদহে ৫১৭ জন, মেহেরপুরে ৪৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩৬৯ জন, নড়াইলে ৩৫৬ জন, বাগেরহাটে ২৯৪ জন এবং সাতক্ষীরায় ১৯৪ জন রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, জ্বরের সঙ্গে শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বিভাগের সব জেলা হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০