২০ জুন ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনার রূপসা উপজেলার খোড়ার বটতলা এলাকায় শুক্রবার ১৯ জুন গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে রূপসা থানা পুলিশ। আটকের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীরের সার্বিক নির্দেশনায় এবং উপপরিদর্শক এসআই মাসুদের নেতৃত্বে থানার একাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অস্ত্রধারী এক ব্যক্তির গতিবিধি নিয়ে গোপন সংবাদ পাওয়ার পর অভিযানের পরিকল্পনা করা হয়। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খোড়ার বটতলা এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি চৌকস দল।অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি বিশেষ পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে প্রকাশ করেনি পুলিশ।তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুর রাজ্জাক মীর।রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খোড়ার বটতলা এলাকায় অভিযান চালাই। অভিযানে এসআই মাসুদের নেতৃত্বে আমাদের একাধিক সদস্য অংশ নেন। অভিযানে একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে পিস্তলটি কোথা থেকে এসেছে এবং সে কী উদ্দেশ্যে বহন করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও বলেন, “রূপসা উপজেলায় মাদক, সন্ত্রাস ও অস্ত্রবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে রূপসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের সহযোগিতা চাই। কেউ কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্ত্রের খবর পেলে দ্রুত পুলিশকে জানাবেন।্অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই মাসুদ বলেন, খোড়ার বটতলা এলাকা রাতের দিকে তুলনামূলক নির্জন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অবস্থান নিয়ে নজরদারি করছিলাম। আটক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে তল্লাশি করা হয়। তল্লাশিতেই পিস্তলটি পাওয়া যায়।এ ঘটনার পর খোড়ার বটতলা ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দুটোই দেখা দিয়েছে। এলাকাবাসীরা জানান, রাতের বেলা এ এলাকায় মাঝেমধ্যে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। পুলিশের এমন তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “পুলিশ যদি এভাবে নিয়মিত অভিযান চালায়, তাহলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। আমরা নিরাপদে থাকতে পারবো।রূপসা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, পিস্তলটির উৎস কী – এসব বিষয় তদন্ত করে দেখা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপসা থানা পুলিশের টহল ও অভিযান জোরদার করা হয়েছে।উল্লেখ্য, রূপসা উপজেলায় গত কয়েক মাসে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার খোড়ার বটতলায় বড় ধরনের সাফল্য পেল তারা। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০