bntv24
১৮ জুন ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

ডেস্ক :

সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের পর ফের আলোচনায় এসেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ তথ্য অনুযায়ী, ওয়ান্টেড তালিকায় বর্তমানে ৬০ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া বিশ্বজুড়ে তালিকায় রয়েছে ৬,৪৪৪ জন ওয়ান্টেড অপরাধীর নাম।খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারপোলে রেড নোটিশভুক্ত আসামির সংখ্যা আরও বেশি। সব রেড নোটিশভুক্ত আসামির নাম ওয়ান্টেড তালিকায় প্রকাশ করে না সংস্থাটি। তবে জারি করা রেড নোটিশ সংস্থার সদস্যভুক্ত প্রায় সব দেশের নিরাপত্তা সংস্থার নেটওয়ার্কে থাকে।ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে দেখা গেছে, সাবেক আইজিপি বেনজীরের নামে রেড নোটিশ জারি হলেও তা ওয়েবসাইটের ওয়ান্টেড তালিকায় প্রকাশ করা হয়নি।সূত্র বলছে, আসামি যাতে গা-ঢাকা না দিতে পারে এজন্য সবার নাম প্রকাশ করা হয় না। বাংলাদেশের যে ৬০ জনের নাম প্রকাশ করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশে-বিদেশে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ খুঁজছে। ওইসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম প্রমুখ। বিদেশি রাষ্ট্র যেসব বাংলাদেশির সন্ধান চেয়েছে তাদের মধ্যে চাঁদপুর সদরের রাজু ঢালীকে হত্যা মামলায় খুঁজছে সিঙ্গাপুর। হত্যা মামলায় ঢাকার মো. মিলনকে ও হত্যা চেষ্টার মামলায় লিটন ব্যাপারীকে খুঁজছে দক্ষিণ আফ্রিকার দেশ ইসওয়াতানি। খুনের অভিযোগে নোয়াখালীর মিজান মিয়াকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা। মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলীম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের শফিকুল ইসলাম এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলার আসামি আলহাজ মো. শফীকুল ইসলমাকে খুঁজছে ভারত। ইউরোপের দেশ বেলজিয়াম খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে। চোরাচালানির অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফাকে এবং খুনের অভিযোগে ফেনীর আলা উদ্দিনকে খুঁজছে মালয়েশিয়া। অর্থ তছরুপের অভিযোগে হানিফকে খুঁজছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। যৌন নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম ও অস্ত্র মামলায় ফজলুল আমীন জাভেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ যাদের খুঁজছে তাদের মধ্যে তালিকায় থাকা অপরাধীরা হলেন হত্যা মামলার আসামি বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দীন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহাম্মেদ মজনু, কুমিল্লার খন্দকার আব্দুর রশীদ ও রাশেদ চৌধুরী, ঢাকার নুর চৌধুরী, নবী হোসাইন, জিসান আহমেদ, তৌফিক আলম, প্রকাশ কুমার, জাফর আহমেদ, সালাউদ্দিন মিন্টু, নাজমুল আনসার, শরীফুল হক ডালিম, খুলনার শরীফুল হোসাইন, চট্টগ্রামের আমিনুর রসুল, নেত্রকোনার আব্দুল জাব্বার, বরিশালের গোলাম ফারুক অভি, মুন্সীগঞ্জের রফিকুল ইসলাম, খুলনার হারুন শেখ, নরসিংদীর মোসলেম উদ্দিন খান এবং গাইবান্ধার চন্দন কুমার রায়।মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে চাকরির প্রলোভনে প্রতারণা করা, আটকে রাখা এবং মুক্তিপণ দাবিতে হত্যা করার অভিযোগে বাংলাদেশ খুঁজছে কিশোরগঞ্জের জাফর ইকবাল, স্বপন, মিন্টু মিয়া ও তানজীরুল ও মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে। পর্নোগ্রাফির অভিযোগে টাঙ্গাইলের ওয়াসিম, অস্ত্র মামলায় গিয়াস উদ্দিন, নির্যাতনের মামলায় চট্টগ্রামের অশোক কুমার দাশ, জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহ শফিক ও আতাউর রহমানকে খুঁজছে বাংলাদেশ সরকার।
এছাড়া হত্যা মামলায় অভিযুক্ত জাহিদ হোসেন খোকন, সৈয়দ মো. হাছান আলী, আবুল কালাম আজাদ ও সৈয়দ মো. হোসেনকেও খুঁজছে বাংলাদেশ সরকার।উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদস্য বিশ্বের ১৯৬টি দেশ। আন্তর্জাতিক এই সংস্থা বিশ্বকে নিরাপদ রাখতে পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিভাগে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪ নতুন

ঈদগাঁও বাজারে চলছে রাষ্ট্রীয় রাজস্ব লুটপাটের মহোৎসব

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খুলনায় মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ধামাচাপা দেওয়ায় -এলাকাজুড়ে ক্ষোভ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে তারেক রহমান

মৃ”ত্যুর স”ঙ্গে পাঞ্জা লড়া মেয়েটা দেশবাসীর কাছে দুই হাত তুলে সাহায্যের আবেদন

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

১০

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

১১

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

১২

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

১৩

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

১৪

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

১৫

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

১৬

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

১৭

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১৮

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১৯

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

২০