ডেস্ক :
খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, জনবান্ধব সরকার জনগনের উন্নয়নে কাজ শুরু করেছে। কৃষিতে উন্নতি করতে পারলে কৃষকের ভাগ্য উন্নয়ন তথা দেশের উন্নয়ন হবে। বিলডাকাতিয়ার জলাবদ্ধতা দূরীকরণে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে সবচেয়ে বড় বাধা মাদক ও অনলাইন জুয়া। মোবাইল থেকে জুয়ার অ্যাপস বন্ধ করে দেয়ার পরিকল্পনা চলছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। মাদক কারবারী ও সেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।দলীয় কেউ থাকলে বা তদবীর আসলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইফটিজিং, কিশোর গ্যাং বা মাদকের আকড়া থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে। শনিবার দুপুরে ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ এর আওতায় কৃষক সেমিনার এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির পৃথক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজিলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনা উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরিফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদ রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারবুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভূঁইয়াশিপলু ও শেখ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বিআরডিবি কর্মকর্তা তারিকুর রহমান, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, ফুলতলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামান, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। এর পূর্বে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। ডুমুরিয়া : খুলনা-৫ ডুমুরিয়া ফুলতলা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেন অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের পাশে থেকে জনকল্যাণে আজীবন কাজ করতে চাই। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া-কাঁঠালতলা আশ্রায়ন প্রকল্পের পাশ দিয়ে বযে যাওয়া প্রবাহমান আপারভদ্রা নদী খননকালে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরকারি সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন এলাকার রাস্তাঘাট, বিদ্যুতের উন্নয়ন ও বিশুদ্ধ খাবার পানির নিশ্চিত করতে দ্রুত সমযের মধ্যে গভির নলকুপ স্থাপন করা হবে। এছাড়া এলাকায় মাদক কারবারি চাঁদাবাজসহ অপরাধীদের কোন ঠাঁই নেই বলে হুঁশিয়ারি করেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৭৪টি পরিবারের প্রতি পরিবারকে ৩০ কেজি জিআর চাল ও ২ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।
উন্মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক সরদার বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, লাভলী আক্তার, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবু তাহের, জেলা যুবদল
নেতা আব্দুল্লাহ হেল কাফি সখা, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শহিদুজ্জামান শহিদ, সন্দীপ চক্রবর্তী, হাসানুজ্জামান মোড়ল, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজান জমাদ্দার, বিএম রুহোল আমিন, ইউপি সদস্য পলাশ দাস, নাজির কিরণ বালা, তহসিলদার আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, সমীরণ দাস, শিক্ষক তাপস বসাক, হাসানুর রহমান শেখ, বিদ্যুৎ কুমার দে, আব্দুল হাই, আঃ হান্নান, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফায়সাল চৌধুরী আতাউররহমান, সাকিল ও সোহান প্রমুখ।
মন্তব্য করুন