bntv24
২০ জুন ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন- এমপি হেলাল.

মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন। তার আদর্শ ছিল জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা।তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সেই আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলের সুনাম নষ্ট হয়, জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।তিনি শুক্রবার ১৯ জুন বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত আমতলা হাট এলাকায় দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের স্থান নির্ধারণ, ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এমপি হেলাল আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপির রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যে রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে উপযুক্ত একটি স্থান নির্ধারণ করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা যাবে।তিনি জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের নতুন ভবন নির্মাণে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগের প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, মোল্লা রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মল্লিক ইলিয়াজ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মঞ্জিল আহম্মেদ।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মো. আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, মহিউদ্দিন মিন্টু, শেখ শফিকুল ইসলাম, মিকাইল বিশ্বাস, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, সরদার ফরিদ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবকদল নেতা সরদার শিহাব উদ্দিন, মো. রয়েল, হাফিজ শেখ, মিরাজ শেখ, শেখ এসকেন, ইমতিয়াজ আলী সুজন, ওমর ফারুক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১০

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১১

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

১২

জিয়াউর রহমান দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন- এমপি হেলাল.

১৩

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

১৪

শিরোমণিতে ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি; নিরুত্তাপ প্রশাসন

১৫

ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি

১৬

তেরখাদায় ডা. জুবাইদা রহমানের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ

১৭

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের  মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত 

১৮

তেরখাদায় পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, তাপদাহে ২৪ ঘণ্টার অর্ধেকই বিদ্যুৎহীন

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

২০