bntv24
২৪ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার দক্ষিণ জগদলে দুটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার

মোঃ রনি আহমেদ রাজু বিশেষ প্রতিনিধি:
মাগুরা জেলার দক্ষিণ জগদল এলাকায় দুটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারা একটি ঝোপঝাড়ের মধ্যে বাচ্চা দুটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী প্রথমে বাচ্চা দুটিকে দেখতে পেয়ে নিরাপদ স্থানে রাখেন এবং পরে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বাচ্চা দুটি উদ্ধার করেন।বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া বাচ্চা দুটি প্রাথমিকভাবে সুস্থ রয়েছে। তাদের বয়স আনুমানিক কয়েক সপ্তাহ হতে পারে। বাচ্চাগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হচ্ছে।এ বিষয়ে বন বিভাগের শফিকুল ইসলাম বলেন, মেছোবাঘ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। উদ্ধার হওয়া বাচ্চাগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।পরবর্তী সিদ্ধান্ত আমার ঊর্ধ্বতন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাঝে মধ্যেই বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। তবে মেছোবাঘের বাচ্চা উদ্ধার হওয়ার ঘটনা বিরল।উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাণীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০