bntv24
৩১ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাপ্ত কর্মপরিকল্পনা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তালিকা অনুযায়ী, প্রতিযোগিতাটি বিভিন্ন পর্বে বিভক্ত ছিল। প্রথম দিনে ২৯ জুলাই কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল (সা.), বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও নজরুল সংগীতের মতো আকর্ষণীয় ইভেন্টে পরিপূর্ণ ছিল। দ্বিতীয় দিন ৩০ জুলাইয়ে গীতা পাঠ, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, পল্লি গীতি, জারি গান, কৌতুক ও নৃত্য পরিবেশিত হয়।শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে নবম-দশম ও ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্য উপস্থিত ও নির্ধারিত বক্তৃতায় চমৎকার কিছু বিষয় নির্ধারণ করা হয়েছিল। নবম ও দশম শ্রেণির জন্য নির্ধারিত উপস্থিত বক্তৃতা বিষয়গুলোর মধ্যে ছিল মাদকাসক্তি ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ এবং মানুষ মুহাম্মদ (সা.)। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য উপস্থিত বক্তিতার নির্ধারিত বিষয়ে ছিল বাংলাদেশের লোকশিল্প, মোবাইল ফোনের আসক্তি, শিক্ষা জাতির মেরুদণ্ড, নৈতিকতা ও মূল্যবোধ এবং কবি আল মাহমুদ।বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বৃন্দের নিবিড় তত্ত্বাবধানে আয়োজিত সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়া শোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

তালায় সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

১০

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে যা মিললো

১১

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

১২

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

১৩

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

১৪

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

১৫

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

১৬

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

১৭

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

১৮

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

১৯

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

২০