bntv24
৩১ জুলাই ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

ডেস্ক :

রাজধানীর বাজারে টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে কাঁচামরিচের দাম হঠাৎ বেড়ে কেজিপ্রতি ৪০০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। একই সঙ্গে শাক-সবজি, মাছ, ডিম ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বিক্রেতারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে কৃষিপণ্য ও মাছের সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়ায় কাঁচামরিচসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে।রাজধানীর একাধিক বাজারের সবজি বিক্রেতারা জানান, গত সপ্তাহেও কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।বর্তমানে পাইকারি বাজারেই দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।এদিকে শাক-সবজির বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। তবে ধুন্দল ও পটোলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টির কারণে অনেক সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে অধিকাংশ সবজির দাম বাড়তি থাকছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০