১১ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতি বৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন: অসহায়দের পাশে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলা প্রশাসন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

টানা অতি বর্ষণে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় খেটে খাওয়া ও অসহায় দরিদ্র মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আজ বেলা সাড়ে ১১টায় আটলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকার ৬৫টি বানভাসি ও দুস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ।ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস সবিতা সরকারের নেতৃত্বে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রফিকুল ইসলাম এবং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার), স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নেন।ত্রাণ বিতরণ শেষে আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।মিস সবিতা সরকার (উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া):”টানা অতি বৃষ্টির কারণে ডুমুরিয়ার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে আটলিয়া ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্যোগে একজন মানুষও যেন না খেয়ে থাকে, তা নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। আজ বেলা সাড়ে ১১টায় আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রাথমিকভাবে ৬৫টি পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই সরকারি সহায়তা অব্যাহত থাকবে।”অমিত কুমার বিশ্বাস (সহকারী কমিশনার – ভূমি):”বৃষ্টির পানিতে অনেকের ঘরের চুলা জ্বলছে না। আমরা সরেজমিনে এসে মানুষের দুর্ভোগ দেখছি এবং তাৎক্ষণিকভাবে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট প্রস্তুত রাখা হয়েছে।”শেখ হেলাল উদ্দিন (চেয়ারম্যান, আটলিয়া ইউনিয়ন পরিষদ)”হঠাৎ এই অতি বৃষ্টিতে আমার ইউনিয়নের দিনমজুর ও প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর পেয়েই আমাদের ইউএনও মহোদয়, এসিল্যান্ড মহোদয় এবং পিআইও সাহেব দ্রুত ছুটে এসেছেন। আজকের এই সংকটে দল-মত নির্বিশেষে স্থানীয় ইউপি সদস্য এবং বিএনপি নেতৃবৃন্দ যেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ৬৫টি পরিবারের হাতে খাবার তুলে নদিতে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”ত্রাণ বিতরণ চিত্র শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আটলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের তালিকা তৈরি করে সরাসরি তাদের হাতে চাল, ডাল, তেল ও লবণ সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। হঠাৎ করে ঘরের দোরগোড়ায় খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় অসহায় মানুষগুলো।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পানিবন্দী মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারা পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম ধাপে ধাপে অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০