২৭ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

দক্ষিণ চট্টলার জনবহুল বানিজ্যিক কেন্দ্র হলো ঈদগাঁও বাজার। এ বাজারে ব্যবসায়ী পরিচালনা পরিষদ নেতৃত্বের মেয়াদোত্তীর্ণ হয়ে তিন বছর পার হয়ে গেলেও নতুন নির্বাচনের কোন সাড়া শব্দ নেই। যার কারনে নানানমুখী সমস্যায় জর্জরিত বাজারটি। ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী সচেতন মহলের।জানা যায়, উপজেলার প্রধান ব্যস্তবহুল কেন্দ্র হল ঈদগাঁও বাজারে।বাজারে প্রতিবছর বর্ষা মৌসুমে পানিতে সয়লাভ থাকে। পানি নিস্কা শনের নেই কোন সুব্যবস্থা,অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বাজারে যত্রতত্রেই যানবাহনের পাকিং। ফলে অনিয়ন্ত্রিত যানজটের কবলে বাজারবাসী। চলাচলের ফুটপাত দখল,দোকানের সামনে উপভাড়া, লোড-আনলোডের নিয়মনীতি,নেই গণশৌচাগার ও বাজার কেন্দ্রীয় নিরাপত্তাসহ নানা সমস্যার কবলে বন্দি। আরও জানা যায়,দীর্ঘদিন যাবত ধরে ঈদগাঁও বাজারে কোন কমিটি না থাকায় বাজার কেন্দ্রীক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে,  উন্নয়ন থেকেও পিছিয়ে। প্রতিবছর সরকার এই বাজার থেকে আয় করে যাচ্ছেন কোটি কোটি টাকার রাজস্ব। নেই বাজারে দৃশ্যমান উন্নয়ন। এসবের উত্তরণ ঘটাতে হলেই নির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন কমিটির বিকল্প নেই। দেখা যায়,ঈদগাঁও বাজারে প্রায় ৫ হাজার নানা শ্রেনীর ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। বাজারে শনি ও মঙ্গলবার (হাটবাজারের দিন) লক্ষাধিক মানুষের পদচারনায় মুখর হয়ে উঠে। উপজেলা পাঁচটি ইউনিয়নে ছোটছোট উপবাজার থাকলেও প্রধান ঈদগাঁও বাজার।বাজার কেন্দ্রীক খাদ্যসামগ্রীর দোকানে নেই দৈনিক মূল্য তালিকা।এছাড়াও পান বাজার,তরকারী বাজার, মাছ বাজারে ময়লা যুক্ত পানির দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ। ক্রেতা-বিক্রেতাদের ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব দেখার যেন কেউ নেই। বাঁশঘাটা সড়কের সাথে সংযুক্ত বাজারের পশ্চিম পাশের গলিটি সংকুচিত হয়ে পড়েছে। তরিতরকারী বাজার বসায় জনও যানবাহন চলাচলে কষ্ট হচ্ছে প্রতিনিয়ত। নির্মিতব্য মাছ বাজার সেটটির কাজও দীর্ঘ গতিতে। তরকারীও মাছ বিক্রয়ের নেই নিয়মনীতি। সড়ক আর উপ সড়কের যেখানে সেখানে বিক্রি হচ্ছে দেদারছে। সূত্র মতে, ২০২০ সালের ২৮শে ফেরুয়ারী বহুল প্রতিক্ষিত ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া উক্ত কমিটি তিনবছর পূর্ণ হয়ে আরো তিনটি বছর পার হতে চলছে। এর পরেও ব্যবসায়ীক কমিটির নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি। বাজার কেন্দ্রীক উন্নয়নসহ ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করনে পরিচালনা পরিষদের নির্বাচন যোক্তিক দাবী।ব্যবসায়ী হাজী নুরুল আলম জানান, বাজার এখন নিয়ন্ত্রণহীন। বাজার রক্ষায় প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দাবী।ব্যবসায়ী পরিমল দে জানান, ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাজার হলো ঈদগাঁও। দীর্ঘকাল ধরে বাজারে নির্বাচন নেই। যার কারনে বাজার ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে এক  গ্রহণযোগ্য বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন জরুরী।সাবেক আরেক ব্যবসায়ী নেতা জানান, ঈদগাঁও বাজার কেন্দ্রীক যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে বাজারে ব্যবসায়ীদের নির্বাচন  জরুরী বহন করে। মেয়াদ উত্তীর্ণ হওয়া কমিটি পরবর্তী নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে কল্যান বয়ে আনতে পারে। বাজার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সময়ের একান্ত দাবী।মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাসান তারেক জানান, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের মেয়াদ পার হলো তিন বছর পূর্বে। নতুন নির্বাচন দিয়ে বাজার কেন্দ্রীয় উন্নয়ন ঘটানো দরকার।অর্থ সম্পাদক নুরুল আমিন জানান,মেয়াদোত্তীর্ণ বাজার পরিচালনা পরিষদ নির্বাচনের দাবী জানায়। বাজার এভাবে চলতে পারেনা। বাজার কেন্দ্রীয় উন্নয়ন কর্মকান্ড করার স্বার্থে নির্বাচন খুবই জরুরী।সচেতন মহলের দাবী, বাজারের দীর্ঘদিনের পুরনো এবং পরিক্ষিত ব্যবসায়ীদের নিয়ে গ্রহণযোগ্য বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০